বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে মোট ১০৩৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থেকে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ১০৩৫
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ অর্জন করে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কঠোর পরিশ্রম করার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন কমপক্ষে ১১০ পাউন্ড হতে হবে। এছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে।
প্রার্থীদের ৭ মিনিটের মধ্যে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে কমপক্ষে ৫ বার বুক পর্যন্ত ওঠানামা করতে সক্ষম হতে হবে। এছাড়া বিদ্যালয়ে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন স্কেল
অন-প্রবেশনকালীন সময়ে নির্ধারিত বেতন হবে ১৫,৫০০ টাকা। অন-প্রবেশন মেয়াদ শেষ হলে বেতন বৃদ্ধি পেয়ে ১৬,৬০০ টাকা পর্যন্ত হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট সমিতির ওয়েবসাইটের ঠিকানা তাদের অফিস থেকে জানা যাবে।
আবেদন ফরম অবশ্যই A4 সাইজের কাগজে হতে হবে এবং আবেদনকারীকে নিজ হাতে ফরমটি পূরণ করতে হবে।
আবেদন ফি
২০০ টাকা সংশ্লিষ্ট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার (ক্রমিক নম্বর–১৩ এ উল্লেখিত নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতি) বরাবর পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে।
নির্দেশনা ও শর্তসমূহ
- শুধুমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
- লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রচনামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।
- প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে।
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ ও সময়
১৯ মে ২০২৬, সকাল ৯:০০টা
