বাংলাদেশে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পল্লী বিদ্যুৎ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন মিটার সংযোগের জন্য অনেকেই আবেদন করেন, কিন্তু আবেদন করার পর এর বর্তমান অবস্থা জানা অনেকের জন্যই প্রয়োজনীয় হয়ে পড়ে। তাই ২০২৬ সালে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান প্রক্রিয়া আরও সহজ এবং ডিজিটালভাবে উন্নত করা হয়েছে। আমাদের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধানের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান কী এবং কেন প্রয়োজন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান হলো আপনার জমাকৃত নতুন বিদ্যুৎ সংযোগ আবেদন কোন পর্যায়ে আছে তা জানা। আবেদন করার পর সেটি যাচাই, অনুমোদন এবং সংযোগের বিভিন্ন ধাপ অতিক্রম করে। এই অবস্থাগুলো জানতে পারলে আপনি বুঝতে পারবেন আপনার মিটার কবে সংযোগ পেতে পারেন।
এটি জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কাগজপত্র বা যাচাই প্রক্রিয়ার কারণে আবেদন সম্পন্ন হতে দেরি হতে পারে। যদি আপনি নিয়মিত আপনার আবেদন স্ট্যাটাস চেক করেন, তাহলে কোনো সমস্যা থাকলে তা দ্রুত শনাক্ত করে সমাধান করা যায়। এতে আপনার সময় বাঁচে এবং অপ্রয়োজনীয় হয়রানিও অনেক কমে যায়।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৬
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ২০২৬ হলো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে আবেদন করার পর আপনার বিদ্যুৎ সংযোগের বর্তমান অবস্থা জানা যায়। নতুন মিটার সংযোগের আবেদন করার পর অনেকেই জানতে চান আবেদনটি কোন পর্যায়ে আছে, অনুমোদন হয়েছে কিনা বা মিটার সংযোগ কবে পাওয়া যাবে। এই তথ্যগুলো জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ঃ ওয়েবসাইটে প্রবেশ
- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল বা ক্রম ব্রাউজার ওপেন করুন
- এরপর সার্চবারে rebpbs.com লিখে সার্চ করুন বা লিংককে ক্লিক করুন
- সার্চ করার পর প্রথম যে লিংকটি আসবে সেটিতে প্রবেশ করুন
- তারপর আপনি নিচের ছবির মতো একটি হোমপেজ দেখতে পাবেন

- এরপর ওয়েবসাইটের মেনুবারে যান
- মেনুবার থেকে “আবেদন” অপশন নির্বাচন করুন
- এরপর সেখানে থাকা “আবেদনের সর্বশেষ অবস্থা জানুন” অপশনে ক্লিক করুন
ধাপ-২ঃ পিন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার প্রদান
আবেদনের সর্বশেষ অবস্থায় ক্লিক করার পর আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে দিতে হবে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আপনি আপনার পল্লী বিদ্যুৎ মিটার আবেদনটির বর্তমান অগ্রগতি জানতে পারবেন।
- আবেদনের সর্বশেষ অবস্থা, অপশনে ক্লিক করার পর একটি ফর্ম আসবে
- সেখানে আপনাকে পিন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার দিতে হবে
যখন আপনি নতুন পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করেন, তখন আবেদন শেষ হওয়ার পর আপনাকে একটি রিসিপ্ট (Receipt) বা মেসেজ (SMS) দেওয়া হয়। সেখানে আপনার আবেদন সম্পর্কিত পিন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার উল্লেখ থাকে।
- এবার সাবধানে সঠিকভাবে পিন ও ট্র্যাকিং নাম্বার লিখুন
- তারপর Submit / অনুসন্ধান বাটনে ক্লিক করুন
ফলাফল দেখার নিয়ম
- যদি পিন ও ট্র্যাকিং নাম্বার সঠিক হয়, তাহলে আপনার আবেদন স্ট্যাটাস দেখাবে।
- সেখানে আপনি আপনার আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ দেখতে পারবেন।
- যেসব ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলো সবুজ রঙে (Green) দেখাবে।
- আর যেসব ধাপ এখনো সম্পন্ন হয়নি সেগুলো লাল রঙে (Red) দেখাবে।
আবেদন অনুসন্ধানের সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। প্রথমত, সঠিক আবেদন নম্বর বা পরিচয় তথ্য দিতে হবে, না হলে সঠিক তথ্য পাওয়া যাবে না।
দ্বিতীয়ত, আবেদন করার পর আপডেট হতে কিছু সময় লাগতে পারে, তাই একদিনে পরিবর্তন না দেখলে চিন্তার কিছু নেই।
তৃতীয়ত, যদি দীর্ঘদিন কোনো আপডেট না আসে, তাহলে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা উচিত। এছাড়া সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করা উচিত, যাতে ভুল তথ্য বা প্রতারণা থেকে বাঁচা যায়।
