Close Menu
Edukotha | এডুকথা
    Facebook X (Twitter) Instagram
    Button
    Edukotha | এডুকথা
    Facebook X (Twitter) Instagram
    • News
    • Education
    • Business
    • Game
    • Health
    • Sports
    • Technology
    Edukotha | এডুকথা
    Home - ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৬ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু আগামী ১০ ডিসেম্বর
    ভর্তি বিজ্ঞপ্তি

    ২০২৬ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু আগামী ১০ ডিসেম্বর

    Team EdukothaBy Team EdukothaDecember 9, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    ২০২৬ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন শুরু আগামী ১০ ডিসেম্বর
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি এবং আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

    ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এক বিজ্ঞপ্তি। যার মধ্যে থাকছে ইউনিট এ (বিজ্ঞান), ইউনিট বি (মানবিক) এবং ইউনিট সি (ব্যবসায় শিক্ষা)।

    আসন্ন ভর্তি পরীক্ষায় ২০২১, ২০২২, ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪, ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

    ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছর ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল পর্যন্ত । সংক্ষেপে: ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের পরীক্ষা শুরু হবে।

    গুচ্ছ ভর্তিতে এবার ১৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে বলে জানা গেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়।

    আরো থাকছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    সোর্সঃ এখানে ক্লিক করুন

    আবেদন শুরু আগামী ১০ ডিসেম্বর ২০২৬ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Team Edukotha
    • Website

    Hello I'm Jarif Al Hadee and I'm a member of Team Edukotha. I maintain and update all the educational content in the website. Our team members is highly skilled in there individual platform. Our skilled team research and provide accurate educational content and information which are we known for. Thank you for visiting edukotha.com. For any update and information contact our support team.

    Related Posts

    জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি: প্রাথমিক আবেদন জমা দেওয়ার সময় বাড়লো

    March 7, 2026

    রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সময়সূচি ২০২৪-২০২৫

    March 16, 2025

    গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৫ – আবেদন ও পরীক্ষার আবেদনের যোগ্যতা

    March 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • CDSE Full Form: Understanding India’s Premier Defence Exam
    • PIP Full Form: Performance Improvement Plan
    • Thulasi PSC: How to Actually Log In and Use It
    • Leave Letter: Complete Guide to Writing a Professional Leave Letter
    • Leave Application: Formats, Samples & Complete Writing Guide
    Categories
    • Business
    • Calendar
    • Education
    • Game
    • Health
    • News
    • Others
    • Sports
    • Technology
    • Uncategorized
    • চাকুরী তথ্য
    • নোটিশ
    • বোর্ড রেজাল্ট
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • লেখাপড়া
    • শিক্ষা তথ্য
    Copyright © 2024 - 2025 Edukotha.com | All rights reserved.
    • About Us
    • Contact Us
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions
    • Notice

    Type above and press Enter to search. Press Esc to cancel.