Close Menu
Edukotha | এডুকথা
    Facebook X (Twitter) Instagram
    Button
    Edukotha | এডুকথা
    Facebook X (Twitter) Instagram
    • News
    • Education
    • Business
    • Game
    • Health
    • Sports
    • Technology
    Edukotha | এডুকথা
    Home - News - চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দরখাস্ত বা রিজাইন লেটার যেভবে লিখবেন
    News

    চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দরখাস্ত বা রিজাইন লেটার যেভবে লিখবেন

    Mas-IT TeamBy Mas-IT TeamNovember 11, 2025Updated:November 11, 2025No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দরখাস্ত বা রিজাইন লেটার যেভবে লিখবেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বর্তমান সময়ে অনেকেই প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা ভালো সুযোগের খোঁজে ঘন ঘন চাকরি পরিবর্তন করেন। চাকরি ছাড়ার ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য দরখাস্ত বা পদত্যাগ পত্র রিজাইন লেটার জমা দিতে হয়।

    তাই আপনি যদি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সঠিক নিয়ম বা দরখাস্ত লেখার ধরন জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই আলোচনাই জানানো হবে মাদ্রাসা এবং বেসরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দরখাস্ত বা (Resignation Letter) লিখার সঠিক নিয়ম।

    মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
    তারিখঃ ১১ নভেম্বর ২০২৫

    বরাবর,
    প্রধান শিক্ষক/সভাপতি,
    [মাদ্রাসার নাম],
    [মাদ্রাসার ঠিকানা]

    বিষয়: চাকরি থেকে অব্যাহতির নেওয়ার জন্য আবেদন।

    জনাব,
    যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], সহকারী শিক্ষক (আরবি) হিসেবে গত ৫ বছর ধরে আপনার প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আমার পক্ষে এই চাকরি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। তাই আমি এই প্রতিষ্ঠানের চাকরি থেকে ইচ্ছাকৃতভাবে অব্যাহতি নিতে চায়।

    অতএব, মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ, আমাকে আগামী ১২ ই নভেম্বর ২০২৫ তারিখ হতে চাকরি থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সদয় অনুমোদন কামনা করছি।

    দীর্ঘদিন এই মাদ্রাসার অধীনে দিকনির্দেশনা ও সহযোগিতার মধ্যে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং তার জন্য মাদ্রাসার কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    আশা করি, আমার আবেদনটি আপনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    ধন্যবাদান্তে,

    বিনীত,
    [আপনার নাম]……
    [আপনার পদবী]
    [যোগাযোগ নম্বর]
    [স্বাক্ষর]

    বেসরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র
    তারিখঃ ১১ নভেম্বর ২০২৫

    বরাবর
    ব্যবস্থাপক
    মানব সম্পদ বিভাগ
    —কোম্পানি লিঃ
    বনানী, ঢাকা।

    বিষয়ঃ চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার আবেদন।

    জনাব,
    যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি তাইজিম ইসলাম, আপনার কোম্পানিতে গত ২ বছর ধরে হিসাবরক্ষক পদে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছেনা।

    অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমাকে আগামী ১২-১১-২০২৫ ইং তারিখ হতে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সদয় অনুমোদন কামনা করছি।

    নিবেদক-

    স্বাক্ষর
    (তাইজিম ইসলাম)
    হিসাবরক্ষক
    —কোম্পানি লিঃ
    বনানী, ঢাকা।

    বাংলায় রিজাইন লেটার লেখার নিয়ম (Resign Letter Bangla)
    তারিখঃ ১১ নভেম্বর ২০২৫

    বরাবর
    ব্যবস্থাপক
    প্রশাসন বিভাগ
    —কোম্পানি লিঃ
    বনানী, ঢাকা।

    বিষয়ঃ চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার আবেদন।

    জনাব,
    যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি তাইজিম ইসলাম, আপনার প্রতিষ্ঠানে ০৫-১০-২০২০ ইং তারিখ হতে সহকারী হিসাবরক্ষক পদে দায়িত্ব পালন করে আসছি।

    সম্প্রতি আমি একটি বড় কোম্পানিতে সিনিয়র হিসাবরক্ষক পদে যোগদানের সুযোগ পেয়েছি, যা আমার কর্মজীবনের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। সে কারণে, আমি আগামী ১২-১১-২০২৫ ইং তারিখ হতে আমার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চায়।

    অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ, আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে উক্ত তারিখ হতে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সদয় অনুমোদন কামনা করছি।

    নিবেদক-

    স্বাক্ষর
    (তাইজিম ইসলাম)
    সহকারি হিসাবরক্ষক
    —কোম্পানি লিঃ
    বনানী, ঢাকা।

    চাকরি থেকে অব্যাহতির জন্য রিজাইন লেটার ইংরেজি (Resign Letter)

    Date: 11 November 2025)

    To
    Head of (Company Name)
    (Address of Company)

    Sub: (Resignation Letter)

    Dear Sir/Madam,
    I would like to humble to state that I Am (Job Holder Name) a regular Emplyee of the (Company Name) ID No: (……..). I want to resign from my position (Position Name) From the (Place Name Or Branch) on (Resign Date). I was a good employee of your company and i always have served my best for the company.

    So, I therefor pray hope that i want to resign from my position for my personal probelm. Because i can not maintain the job now for this reason.

    Kindly accept my resignation letter and leave me for the job form this position. And if you have possible to release me soon from this job. Thanks for your great cooperative to me.

    Your Sincerely
    Signature
    (Job Holder Name)
    (ID No If Have)
    (Job Position)
    (Place or Branch)

     

    চাকরি থেকে অব্যাহতি নেওয়ার দরখাস্ত বা রিজাইন লেটার বেসরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Mas-IT Team
    • Website

    হ্যালো, আমি জারীফ। আমি একজন স্টুডেন্ট। আমি মূলত শিক্ষা বিষয়ে লেখালেখি করে থাকি। আশাকরি আমি আপনাদের সঠিক তথ্য দিতে পারছি।

    Related Posts

    ২০২৬ সালের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির তালিকা প্রকাশ

    November 13, 2025

    Final results of 49th Special BCS published on last night

    November 12, 2025

    At what age can one be admitted to primary school?

    November 5, 2025
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • fc777tt Explained: Meaning, Risks & Safe Alternatives
    • Techgup org: Tutorials, Reviews & Tech Updates
    • Is Wheon.com Play Online Games Legit or Worth Your Time? A Full Overview
    • ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে, মোট ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ
    • High Risk Merchant Account at HighRiskPay.com: Complete Guide & Review
    Categories
    • Business
    • Calendar
    • Education
    • Game
    • Health
    • News
    • Others
    • Sports
    • Technology
    • Uncategorized
    • চাকুরী তথ্য
    • নোটিশ
    • বোর্ড রেজাল্ট
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • লেখাপড়া
    • শিক্ষা তথ্য
    Copyright © 2024 - 2025 Edukotha.com | All rights reserved.
    • About Us
    • Contact Us
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions
    • Notice

    Type above and press Enter to search. Press Esc to cancel.