ভুমিকা
আপনি কি বর্ষাকাল রচনা সম্পকে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। গ্রীষ্মের স্তব্ধ, থমথমে, অগ্নিক্ষরা সময়ের পর শান্তির বার্তা নিয়ে যে ঋতু আসে সেই ঋতুই বর্ষাকাল নামে বাংলাদেশে পরিচিত। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে প্রকৃতি যখন অতিষ্ট তখন ঝরঝর ধারায় বৃষ্টি এসে জানিয়ে দেয় বর্ষা এসে গেছে। আকাশে শোনা যায় দুরুদুরু মেঘের আওয়াজ্ বৃষ্টির পানিতে গাছ পালা ও জীবজন্তু যেন প্রাণ ফিরে পায়। সবুজে শ্যামলে ভরে যায় প্রকৃতি।
বর্ষার পরিচিতি
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বর্ষাকাল। আষঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পর বর্ষাকাল আসে আনন্দের সংবাদ নিয়ে। বর্ষাকালের আগে থেকেই আকাশে বাতাসে বর্ষার আগমনবার্তা পাওয়া যায়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, দক্ষিণ দিক থেকে আসে ঝড়ো হাওয়া। ঝরঝর ধারায় মেঘ থেকে নেমে আসে বৃষ্টি। বর্ষার পুরো সময়টা ধরেই বাংলাদেশের সকল অঞ্চল কালো বা ধুসর রঙের মেঘে ঢাকা। গাছে গাছে ফুটে কদম ও কেয়াসহ আরো নানান প্রকার ফুল।

বর্ষার কারণ
আকাশে কালো মেঘের আভাস ও ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ কানে এসে জানিয়ে দেয় বর্ষা এসে গেছে। বর্ষার এই বৃষ্টির রয়েছে ভৌগলিক কারণ। বর্ষাকালে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় মৌসুমি বায়ু। এই মৌসুমি বায়ু দেশের উত্তর-পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে। এই জলীয়বাষ্প হিমালয়ের পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের উপর বৃষ্টি হয়ে নেমে আসে । তাই বর্ষাকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়।
বর্ষার আগমন
গ্রীষ্মকালে প্রচন্ড তাপে যখন প্রকৃতি অসহ্য গরমে ছটফট করতে থাকে তখনই বর্ষা আসে আনন্দের বার্তা নিয়ে। বর্ষা আসে কালো মেঘ নিয়ে গর্জন করতে করতে। সেই গর্জনে মানুষের জনজীবনে আসে আনন্দ, গাছপালা আবার প্রাণ ফিরে পায়, গাছে গাছে ফুটে নতুন ফুল ও পাতা। বাংলার আকাশে বাতাসে আসে আনন্দের নতুন জোয়ার। কবি সুফিয়া কামালের ভাষায়-
“আমি বর্ষা, আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি,
মায়ার কাজল চোখে, মমতার বর্মপুট ভরি।”
বর্ষাকালের সীমারেখা
বাংলাদেশে আবহাওয়া ও জলবায়জনিত কারণে বাংলাদেশে কখন বর্ষা আসে এবং কখন তা চলে যায় তা বোঝা মুশকিল। বাংলাদেশে বর্ষাকাল প্রায় আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী থাকে। মহাকবি কালিদাস প্রথম আষাঢ় মাসে আকাশে কালো মেঘ দেখেছিলেন। তবে সাধারণত আষাঢ় ও শ্রাবণ
মাসেই বর্ষার প্রকোপ বেশি থাকে। বর্ষার মেঘের গর্জন, বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়েই বর্ষাকালের পূর্ণতা।
বর্ষার ফুলফল
বর্ষার ফুল কেয়া, কদম, শিউলি বর্ষার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। পল্লীকবি জসীম উদ্দিন বলেন, “কাহার ঝিয়ারি কদম্ব-শাখে নিঝুম নিরালায়, ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে, অস্ফুট কালিকায়।” এসময় খাল-বিল ও হাওড়ে জন্ম নেয় অসংখ্য শাপলা ফুল। সারা বিল যখন সাদা শাপলায় ভরে যায় তখন মনে হয় দীঘির জলে আকাশের তারা ফুটে আছে। হিজল আর কেয়াফুলের অপরূপ দৃশ্য বর্ষাকালের সৌন্দর্যে আনে নতুন মাত্রা। বর্ষার ফলগুলো হলো আনারস, আমড়া, পেয়ারা প্রভৃতি।
বর্ষায় বাংলার নদ-নদী
বর্ষাকালে বাংলার নদীগুলো তাদের পূর্ণযৌবন ফিরে পায়। এসময় বৃষ্টির কারণে নদ-নদীগুলো কানায় কানায় ভর্তি থাকে। নদী মাঝে মধ্যে এতটাই প্রশস্ত হয় যে কখনো কখনো একটি পুরো গ্রাম নদীর তলায় চলে যায়। চারিদিকে তখন থৈ থৈ করে পানি। বড় নদীতে আসে প্রবল স্রোত। ছোট বড় চড়্গুলো পানির তলায় চলে যায়। নদীর পাড়ের ঘাসগুলো সবুজে সবুজে ভরে যায়।
বর্ষা ঋতু কাকে বলে
বর্ষা, মৌসুমী বায়ুপ্রবাহের অঞ্চলগুলোতে উদযাপিত একটি ঋতু, যখন মৌসুমী বায়ুর প্রভাব সক্রীয় হওয়ায় প্রবল বৃষ্টিপাত হয়। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এটি হচ্ছে বাংলা বছরের দ্বিতীয় ঋতু, যেখানে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস জুড়ে এই বর্ষাকাল ব্যাপৃত থাকে। বাংলা বছরে, বর্ষার আগের ঋতুটি হলো রৌদ্রতপ্ত গ্রীষ্ম আর পরের ঋতুটি হলো শ্যামল শরৎ।
উপসংহার
বাংলাদেশে বর্ষার রূপ অতুলনীয়। বর্ষা বাংলার সৌন্দর্যের অন্যতম ধারক ও বাহক। বর্ষা না থাকলে বাংলাদেশের এই অপরূপ দৃশ্যগুলো হয়তো ছবির মতোই কল্পনা থেকে যেত। বর্ষাকাল মানুষের মনে আনে অনন্ত বিরহ-বেদনা একদিকে সে মানুষের মানে আনে আশা, অন্যদিকে সে কখনো ছিনিয়ে যায় মানুষের শেষ সম্বলটুকুও। তার একচোখে হাসি, অন্যাচোখে অশ্রু। বর্ষা তাই বাংলার জনগণের কাছে আদরের ঋতু, আনন্দের ঋতু এবং অনন্ত বেদনার ঋতু।
লেখকের শেষ কথা
এই ঋতুটিকে বছরের সবচেয়ে আশ্চর্যজনক ঋতু হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি এই পৃথিবীতে সমস্ত ধরণের জীবের জন্য গুরুত্বপূর্ণ। তা ছাড়াও, প্রচুর পরিমাণে র্বষ্টিপাত বাতাসকে পরিষ্কার করে এবং গাছপালা বাড়তে দেয়। বর্ষাকালে প্রকৃতি নবজীবন লাভ করে। গাছপালার রং গাঢ় সবুজ হয়ে ওঠে। প্রকৃতি শীতল হয়ে যায়। বর্ষার নতুন পানিতে মাছেরাও প্রাণ ফিরে পায়। অধিক বৃষ্টিপাত হলে রাস্তাঘাট ডুবে যায়। তখন গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো পানিতে ভেসে থাকে । নৌকা ছাড়া তখন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।
