আজ ১৬ নভেম্বর রোজ রবিবার সকাল ১০ টায়, ২০২৫ সালের এইচএসসি আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। বাংলাদেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করেছে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করবে।
শিক্ষাবোর্ড জানিয়েছে, যারা ফোন নম্বর থেকে আবেদন করেছিলো, তাদের সেই নাম্বারে এসএমএস-এর মাধ্যমে পুনঃনিরীক্ষণের ফল পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের প্রতিটি আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল দেখতে পাবে, পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে। বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনাই এ বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা হয়েছে।
২০২৫ সালে দেশের ৯,১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৭,২৬,৯৬০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার মাত্র ৫৮.৮৩ শতাংশ এবং ৫,০৮,৭০১ জন,অর্থাৎ ৪১.১৭ শতাংশ ফেল করেছে।
বাংলাদেশের মোট ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে তার মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ড।
সোর্স: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
